শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৯

যশোরে ইমামকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে আহত ১০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF

জাহাঙ্গীর হোসাইন বাবলু ::যশোরের ঝিকরগাছা উপজেলার ৯ নং হাজিরবাগ ইউনিয়নের দেউলি (সামটা) গ্রামে আজ ১৫ ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর ইমাম অব্যহতি ও নতুন ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়েছে।

দুই পক্ষের মধ্যে আহত হয়েছে অন্তত ১০ জন বলে জানা গেছে। প্রথম পক্ষ শহিদুল ইসলাম (৩৮) পিতা সিরাজুল ইসলাম। রিঙ্কু (৪০) পিতা সিরাজুল ইসলাম, সেলিম রেজা (৪০) পিতা মহসিন, মুক্তার আলী (৪৩) পিতা এরশাদ, নজরুল (৪৮) পিতা রওশন শফিকুল ইসলাম (৪০) পিতা রওসন সোহরাফ (৫০) পিতা মুক্তার আলী, চয়ন (২৭) পিতা সোহরাব, আব্দুস সামাদ (৪৬) পিতা আব্দুল আজিজ, আনারুল (৩৬) পিতা মহাসিন সর্ব সাং দেওলী, ঝিকরগাছা -যশোর।

দ্বিতীয় পক্ষ, বিসা (৪৫) পিতা নাজের আলী, হযরত আলী (৪৫) পিতা নাজের আলী, বিপ্লব হোসেন (২৭) পিতা হযরত আলী, মাসুম (২৭) পিতা হযরত আলী, আরসাদ আলী (৫৫) নাজের আলী , শওকত আলী (৬০) পিতা নাজের আলী। আরিজুল (৪৪) পিতা মফেজ উদ্দিন মফিজুর (সাইট) পিতা নাজির, নূর হোসেন (৬০) পিতা বাদু, রিপন (৩০) পিতা নূর হোসেন আলী হোসেন (৫৫) পিতা বাদু সর্ব সাং দেউলি থানা ঝিকরগাছা জেলা যশোর।

জানা যায়, মসজিদের ইমাম জনৈক আব্দুর রউফ, গ্রাম সাতমাইল, শার্শা – যশোর এই ইমাম সাহেব দীর্ঘ ৩ বছর যাবৎ মসজিদের ইমামতি করে আসছেন, তিনি তিন মাস যাবত অসুস্থ নামাজ নিয়মিত পড়াতে আসতে পারেন না, প্রথম পক্ষ ইমাম পরিবর্তন করতে চায়, যেহেতু সে অসুস্থ নামাজ ঠিকমত পড়াতে আসতে পারেন না। কিন্তু দ্বিতীয় পক্ষ ইমাম পরিবর্তন করিতে চায় না, আর ও একটু তার জন্য অপেক্ষা করে দেখবে।
কারণ দির্ঘদিন ওই ইমাম আছে, তার অসুস্থতার কথা’ বিবেচনা করে আরও অপেক্ষা করার কথা বললে সাথে সাথে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইমাম রাখবে না বলে হামলা করেন বলে সাংবাদিকে জানান দ্বিতীয় পক্ষ। ওই সকল ঘটনা কে কেন্দ্র করে আজ জুম্মার নামাজ শেষ হওয়ার পর উভয় পক্ষ ইমাম নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হতে না পারার কারণে বাক বিতন্ডতায় জড়িয়ে পড়ে এবং হাতাহাতি ও পরে লাঠি সুঠা নিয়ে প্রথম পক্ষ উপর প্রচন্ড ভাবে আক্রমণ করলে দ্বিতীয় পক্ষের অনেকেই মারাত্মক ভাবে আহত হয়। এবং দ্বিতীয় পক্ষের অন্তত ১০ জনের অধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়।

আহতদের কে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কারও কারও অবস্থা আশংকা জনক দেখা দিলে তাদেরকে পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল রেফার্ড করা হয়েছে বলে সর্বশেষ জানা গেছে।

ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জান জানান, ঘটনা সত্য, উভয় পক্ষ আহত হয়েছেন, আহতরা হাসপাতালে ভর্তি হয়েছে, ওসি স্যার ও স্পটে আছেন এখন পরিস্থিতি সাভাবিক আছে। মামলা’র ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ