শিরোনাম

| |

সংবাদকর্মীদের প্রণোদনা দিতে ডিসিদের চিঠি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 20, 2020 2:55 PM
Print Friendly and PDF

করোনাভাইরাসের সংকটকালীন সময় সাংবাদিকসহ সব সংবাদকর্মীকে প্রণোদনা দিতে ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট।

রোববার সংস্থাটির পক্ষ থেকে জেলা প্রশাসকদের এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হল।

এদিকে রাজধানীতে কর্মরত সাংবাদিকদের বিষয়ে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম বলেন, ‘আমরা ঢাকার জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তারা ঢাকা জেলার সাংবাদিকদের বিষয়ে প্রণোদনার ব্যবস্থা নেবেন।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ