শিরোনাম

| |

কৃষিজমির মাটি কাটার অভিযোগ, জেলা প্রশাসনের অভিযান,ভেকু জব্দ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 20, 2022 5:43 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি বড় চক্র। উপজেলায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্রিক ফিল্ড মালিকদের কাছে নদীর তীরবর্তী এসব চরের মাটি বিক্রি করে আসছে।

দুটি ভেকু মেশিন দিয়ে ট্রাক্টর সহ মাটি কেটে নিয়ে যাওয়ার সময় গতকাল (১৯ মার্চ) শনিবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
ইব্রাহিমপুরে আলুর বাজার এলাকায় কৃষি জমি হতে মাটি কাটার অভিযোগে উপজেলায় অবৈধ্যভাবে মাটিকাটার অপরাধে অভিযান পরিচালনা করেন চাঁদপুরের জেলা প্রশাসন।

গতকাল দুপুর ৩ টার দিকে চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসনের সদর উপজেলার সহকারী ভূমি এসিল্যান্ড মো: হেলাল চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌছলে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে না পাওয়ায় আটক করা সম্ভাব হয়নি । তবে ২৮টি মাটির পরিবহন ট্রাক্টর ও ২টি মাটি কাটার ভেকু রেখে মাটিকাটার লোকজন পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায়, আজ কেউ মাটি কাটেনি তবে এখানে সারা দিন রাত মাটি কেটে নিয়ে যায় এখানকার ভূমি ব্যবসায়ীরা।

তাই জেলা প্রশাসনের অভিযানে ২৮টি মাটি পরিবহন ট্রাক্টর ও ২টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গেছে ।

অভিযান পরিচালনা করার সময়,চাঁদপুর মডেল সদর থানার আলু বাজার নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ