শিরোনাম

| |

অবৈধ দানব যান ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 20, 2022 5:24 PM
Print Friendly and PDF

এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালী বাউফলের কাছিপাড়া ইউনিয়নে বেপরোয়া মাহিন্দ্রা ট্রলি গাড়ির চাপায় পড়ে গৃহবধূ শিল্পী বেগম (৩৮) এর মৃত্যুর বিচারসহ অবৈধ দানব যান ট্রলি বন্ধের দাবিতে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সামনে, কাছিপাড়া চৌমুহনী বাজার সড়কে, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং কাছিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ( হারুন), পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সুপারেন্ট আখম শহিদুল ইসলাম, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: বাবুল আক্তার, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোরহাব হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, মেধাবী ছাত্র নেতা রাহাত হাসান, কাছিপাড়া বাজারের টেলিকম ব্যবসায়ী রাজিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালাতে না দেওয়া, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা, মাদকসেবীদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব না দেয়া এবং অবৈধ যান্ত্রিক (ট্রলি) মাহিন্দ্র গাড়ি রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্ত চালানোসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এরূপ দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।

উল্লেখ্য, চলতি মাসের গত শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া-বাহেরচর মেইন সড়কে মাহিন্দ্রা ট্রলির চাপায় গৃহবধূ শিল্পী বেগম নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও গেল ২১ জানুয়ারি ২০২২ তারিখ কাছিপাড়া চৌমুহনী বাজারের মাঝখানে ঘাতক ট্রলির ধাক্কায় পৃষ্ঠ হয়ে শাহাজাহান হাওলাদার নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান এবং ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।#########
[২০|০৩|২০২২]

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ