শিরোনাম

| |

আমতলীতে ৭২ বছরের বৃদ্ধার আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2022 1:30 PM
Print Friendly and PDF

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ইউসুফ পাহলান (৭২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
রবিবার (১৩ মার্চ) রাত তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের পাহলান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর পুলিশ ফাঁড়ি।
নিহত ইউসুফ পাহলান কাঠালিয়া গ্রামের সোনা পাহলানের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে ইউসুফ পাহলানকে আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ