শিরোনাম

| |

বরিশালে জার্মান তরুণীর বৌভা‌ত অনুষ্ঠানে সয়া‌বিন তেল উপহার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2022 5:11 PM
Print Friendly and PDF

রিপন রানা, বরিশাল :জার্মান নাগ‌রিক আলিসা ও ব‌রিশালের ছেলে রা‌কিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠানে পাঁচ লিটার সয়া‌বিন তেল উপহার দিয়েছেন এক অ‌তি‌থি। এ নিয়ে সৃ‌ষ্টি হয়েছে হাস‌্যরস। উপহার দেয়া অতিথি পারভেজ রাসেল বলেন, ‘বর্তমান সময়ে আলোচিত ইস্যু সয়াবিন তেলের দাম ও সংকট। তেল উপহার দেয়ার ক্ষেত্রে এ বিষয়টি কাজ করেছে। পাশাপাশি মনে হয়েছে বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছেলের বিয়েতে এই উপহার বাড়তি আনন্দ যোগ করবে। আমি নিজেই এই বোতল র‌্যা‌পিং করে‌ছি। পারভেজ রাসেল নামে এক ব‌্যক্তি অনুষ্ঠানে সপ‌রিবারে উপ‌স্থিত হয়ে এই উপহার দেন। বরিশাল সদর উপজেলার চরবা‌ড়িয়ার উলালবাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে শুক্রবার অনুষ্ঠিত হয় বৌভাত।

উপহার দেয়া অতিথি পারভেজ রাসেল বলেন, ‘বর্তমান সময়ে আলোচিত ইস্যু সয়াবিন তেলের দাম ও সংকট। তেল উপহার দেয়ার ক্ষেত্রে এ বিষয়টি কাজ করেছে। পাশাপাশি মনে হয়েছে বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছেলের বিয়েতে এই উপহার বাড়তি আনন্দ যোগ করবে। আমি নিজেই এই বোতল র‌্যা‌পিং করে‌ছি।’

শুভর বাবা শহিদুল ইসলাম জানান, ৬৫টি বড় বড় পাত্রে বৌভাতের রান্নার আয়োজন করা হয়। সব মিলিয়ে তিন হাজার অতিথিকে দুপুরে আপ্যায়ন করা হয়েছে। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে।

বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী জে‌নিফা খুশি বলেও জানান তিনি।

রাকিবের সঙ্গে জার্মানিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় আলিসার। তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করা হয়নি। এবার বরিশালে ব্যাপক আয়োজন হয়ে গেল সব।

এর আগে বুধবার সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বা‌ড়িতে গায়েহলুদের আয়োজন করা হয়। বৌভাত অনুষ্ঠানে আ‌লিসা ও শুভ বিয়ের সাজ নেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ