শিরোনাম

| |

বরিশালে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 6, 2022 11:07 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ৬ মার্চ রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল এর আয়োজনে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি বরিশাল মোঃ আলী আশরাফ ভূঞা পিপিএম (বার), প্রধান শিক্ষক সরকারি জিলা স্কুল মুহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ও উদ্বোধকসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ