শিরোনাম

| |

জার্মানি তরুণীকে বিয়ে করে নিয়ে আসলেন আ’লীগ নেতাপুত্র

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 5, 2022 3:57 PM
Print Friendly and PDF

রিপন রানা,বরিশাল <<>>বরিশালে জার্মানির নাগরিক এক তরুণীকে বিয়ে করে বরিশালে নিয়ে এসে হইচই ফেলে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইতালি শহীদের ছেলে রাকিব হাসান শুভ জার্মানি বধুকে নিয়ে আসছেন এই খবরে সকাল থেকে উৎসুক জনতা কাগাশুরা বাজারে ভিড় করতে থাকে। তাও আবার হেলিকপ্টারযোগে বরিশালের নিজ গ্রামে আসছেন এতে কৌতুহলী কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে হেলিকপ্টারযোগে হেলিকপ্টারটি কাগাশুরা বাজারের কাছাকাছি মাঠে অবতরণ করলেও হুমড়ি খেয়ে পড়ে জনতা। এই সময় অবশ্য স্বজনেরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগ নেতা ইতালি শহিদ জানান, তিনি ইতালি থাকাকালে ২০১১ সালে ছেলে শুভকে সেখানে নিয়ে যান। পরবর্তীতে ছেলে সেখান থেকে জার্মানিতে যান। এরপর থেকে সে দেশটির জোসেফড্র এলাকায় বসবাস করে আসছিল।

এই আ’লীগ নেতা আরও জানান, সেখানে থাকা অবস্থা দেশটির নাগরিক মুসলিম তরুণী

আলিশাহ’র সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাকিব হাসান শুভ। পরে তারা একে অপরকে ভালবেসে ২০ সালের ১৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে ৫ মাসের একটি সন্তান রয়েছে। তার ইলিয়াস। স্ত্রীর সাথে তার বান্ধবী জেনিও এসেছেন।

রাকিব হাসান শুভ জানান, চারদিক সবুজে ঘেরা বাংলাদেশ দেশে তার বিমোহিত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে এ কথা জানিয়েছে। এবং গ্রামের মানুষের ভালবাসা তাবে বিমুগ্ধ করেছে বলেও জানায়।

ইতালি শহিদ জানান, ছেলে শুভ জার্মানিতে একটি কোম্পানিতে চাকরি করেন। সেখান ছুটি নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন। সর্বশেষ খবর রাত ৯টার খবরে আ’লীগ নেতা জানান, ছেলের বিদেশি বউকে দেখতে আশেপাশের বাসিন্দারা বাড়িতে ভিড় জমিয়ে রয়েছে। ছেলে বউ তাদের সাথে কথা বলতে না পারলেও আগন্তকদের উপস্থিতি এবং কে কী বলছেন সব জানতে চাইছেন। তার ছেলে জার্মানি ভাষায় অনুবাদ করে শোনাচ্ছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ