শিরোনাম
আমতলী (বরগুনা) প্রতিনিধি ::বাঙালির গৌরব আর গর্বের মাস মার্চ। এ মাসেই ঘোষিত হয় বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা, মুক্তিকামী বাঙালির স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করার জন্য মরণপণ লড়াইয়ে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরগুনার আমতলীতে কুকুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার।
কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন, আজিজুল হক,এ কে এম নুরুল হক, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, ইউপি সদস্য সহ আরও অনেকে।