শিরোনাম

| |

বরিশাল আসন্ন রমজান উপলক্ষে টিসিবির কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 27, 2022 10:55 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::আজ ২৭ ফেব্রুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে টিসিবির কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, আঞ্চলিক প্রধান বরিশাল টিসিবি মোঃ আল-আমীন হাওলাদার, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল মোঃ শাহ শোয়াইব মিয়াসহ বরিশাল জেলার সকল টিসিবির ডিলার বৃন্দ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার মাধ্যমে আসন্ন রমজান উপলক্ষে টিসিবির কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার টিসিবির ডিলার দের নিয়ম অনুযায়ী পণ্য বিক্রয় করার অনুরোধ জানান পাশাপাশি জেলা প্রশাসক তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি হুঁশিয়ারি দেন কেউ যদি টিসিবির পণ্য নিয়ে অন্যায় করে তাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ