শিরোনাম

| |

পুলিশ কনস্টেবলে চাকরি পাওয়া সেই আসফিয়ার পরিবারের হাতে ভূমি ও গৃহ হস্তান্তর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 1, 2022 12:39 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মেধাবী কলেজছাত্রী আসফিয়া ইসলাম কজল পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে চাকরি এবং স্থায়ি ঠিকানা হিসেবে হিজলা উপজেলায় মুজিববর্ষের ২ শতাংশ ভূমি ও ঘর পেয়েছে। আজ ভাষার মাসের প্রথম দিনে ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা প্রশাসনের হিজলার আয়োজনে আসফিয়ার পরিবারের হাতে ২ শতাংশ জমির দলিলসহ নতুন একটি ঘরের ছাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি। এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা চেয়ারম্যান হিজলা বেলায়েত হোসেন ঢালি, সহকারি কমিশনার ভূমি হিজলা মোঃ বরিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে হিজলা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সময় উপজেলা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোটের উদ্বোধন করেন। বিকেলে মুজিব শতবার্ষিকী উপলক্ষে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অসচ্ছল ভূমি ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সারা বাংলাদেশ ৫৭০ টি মডেল মসজিদ নির্মাণ করা হবে তারি ধারাবাহিকতায় আজ হিজলা উপজেলার মডেল মসজিদের নিধারিত স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ