শিরোনাম

| |

মঠবাড়িয়ায় স্বাস্থ্য বিধি না মানায় করোনা ভাইরাস ভয়াভহ রুপ দিয়েছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 25, 2022 5:40 PM
Print Friendly and PDF

অালামিন,মঠবাড়িয়া প্রতিনিধি ::পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড -১৯) সংক্রামণে স্বাস্থ্য বিধি না মানায় গত ৫ দিনে ১৬৭ জনের মধ্যে ১০১ জন আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনায় আক্রান্তরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। করোনার সংক্রামণ আশংকা জনকভাবে বৃদ্ধি পেলেও মানুষ স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করছে না। এতে সংক্রামণের হার আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , প্রাণঘাতী করোনা ভাইরাসে গত চার মাসে কেউ সংক্রামিত না হলেও বর্তমানে মঠবাড়িয়ায় সংক্রামণের হার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। গত ১৯ জানুয়ারী রেপিট এন্টিজেন টেস্ট( rapid antigen test) এ ২০ জনের মধ্যে ১৩ জন,২০ জানুয়ারী ৪১ জনের মধ্যে ২৩ জন, ২২ জানুয়ারী ৪১ জনের মধ্যে ২৯ জন,২৩ জানুয়ারী ৩৬ জনের মধ্যে ২১ জন,২৪ জানুয়ারী ২৯ জনের মধ্যে ১৫ জন আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে দ্রুত করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরিধানে বাধ্য করতে উপজেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান বলেন , প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক পরিধানের বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মী ভৌমিক বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ইতোমধ্যে সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে। এরপরও যদি কেউ সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ