শিরোনাম

| |

বেসরকারি টেলিভিশন সাংবাদিক পরিচয়ে লঞ্চের কেবিনে টাকা চুরি করে ‘চোর মান্নান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 22, 2022 11:17 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক :: এডভেঞ্চার ৯ তে টেলিভিশন সাংবাদিক পরিচয়ে কেবিন ভাড়া নিয়ে, রাতে অন্যান্য কেবিন থেকে টাকা চুরি করে মান্নান নামের এক ব্যক্তি।এমন তথ্যই উঠে এসেছে গত ১৪ তারিখের এক ঘটনার তথ্য অনুসন্

 

মান্নান এর করা লঞ্চের রেজিস্ট্রার দেখে দেখা যায় তিনি একটি বেসরকারি টেলিভিশন এর সাংবাদিক পরিচয় দিয়ে এডভেঞ্চার -৯ এর ২১৬ নম্বর কেবিনটি ভাড়া নেন। অথচ, সিসিটিভি ক্যামেরা থেকে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি ২০৮ নম্বর কেবিনের সামনে বেশ কিছুক্ষণ একা বসে থেকে সুযোগ বুঝে ঢুকে মানিব্যাগ নিয়ে বের হয়ে টাকা গুনছেন। এরপর আবার নিজের কেবিনে ঢুকে চলে যান। লঞ্চ কতৃপক্ষের দেয়া তথ্য ও ভাষ্যমতে লঞ্চের কেবিন বুক করা ছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তির। অথচ, রেজিস্টারে শুধু ওই টিভি চ্যানেলের নামই লেখা ও একটি মোবাইল নম্বর দেয়া।

 

ভুক্তভোগী সেজান চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ী, নম্বরটি শনাক্ত করতে এ্যাপস ব্যবহার করেন তিনি। তাতে ‘মান্নান (বেসরকারি একটি টিভির নাম) দেখা যায় এবং হোয়াটসএ্যাপ থেকে সংগৃহীত ছবি ও লঞ্চ কতৃপক্ষের ক্যামেরায় ধারণকৃত ছবির সাথে মিল রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নম্বরে ফোন দিলে অসংলগ্ন কথাবার্তা বলেন ফোন রিসিভ করে ওই ব্যক্তি। সেজান অভিযোগ করে বলেন তার কেবিন থেকে ওইদিন ৬ হাজার টাকা চুরি করে ওই চোর।

 

এদিকে ওই নামের বেসরকারি টিভি চ্যানেলের বরিশাল প্রতিনিধি ও অফিসে যোগাযোগ করলে এই নামে দেশের কোথাও কোন স্টাফ,সাংবাদিক নেই বলে জানান কতৃপক্ষ

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ