শিরোনাম

| |

৭ জানুয়ারী বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 5, 2022 9:53 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: বরিশালের সর্বস্তরের ওলামা মাশায়েখদের সমন্বয়ে ইন্টারন্যাশন্যাল ক্বিরাত রিসাইটেশন এসোসিয়েশনের( ইক্বরা) এর উদ্যেগে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৭ জানুয়ারী আল কুরআন একাডেমী , বরিশালের আয়োজনে হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বিকেল ৪ টায় মাহফিলের প্রারম্ভ হবে।জানা যায়, বরিশালের স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

 

এছাড়াও ক্বিরাত মাহফিলে আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী( শাইখুল কুররা, বাংলাদেশ) , শাইখ ত্বহা আন নোমানী( শাইখুল কুররা, মিশর),

ক্বারী হামেদ আলীযাদেহ( শাইখুল কুররা , ইরান), ক্বারী আলী রেযা রেযায়ী( শাইখুল কুররা, আফগানিস্তান), ক্বারী মুহাম্মাদ নাযীর আসগর( শাইখুল কুররা, ফিলিপাইন) উপস্থিত থাকবেন।

উক্ত ক্বিরাত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানান মাহফিল কর্তৃপক্ষ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ