শিরোনাম
স্টাফ রিপোর্টার :: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইনস্থ তার কার্যালয় গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সকলের উদ্দেশ্য বলেন, তোমরা সবাই সাংবাদিক হিসেবে আরো ভালো ভাবে কাজ করবে। তোমাদের কাজে যেন কোন মানুষ হয়রানি বা কষ্ট না পায় সেদিকে সবাই খেয়াল রাখবা। তিনি সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল। এসময় বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর সভাপতি এ এইচ এম মাহামুদ হাসান খান,সাধারণ সম্পাদক এবায়দুল হক খান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, সহসভাপতি ইব্রাহিম খলিল রুবেল, কার্যকরি সদস্য মাসুদ হাসান সাগর, বায়েজিদ হোসেন,ফারুক হাওলাদারসহ বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর সদস্যরা।