শিরোনাম
স্টাফ রিপোর্টার :: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি কাজী নাসির উদ্দীন বাবুল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ তার কার্যালয় গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সকলের উদ্দেশ্য বলেন, তোমরা সবাই সাংবাদিক হিসেবে আরো ভালো ভাবে কাজ করবে। তোমাদের কাজে যেন কোন মানুষ হয়রানি বা কষ্ট না পায় সেদিকে সবাই খেয়াল রাখবা। আমি আমার ব্যাক্তিগত উদ্যােগে তোমারদের সকলের পাশে থাকবো। তিনি বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর মঙ্গল কামনা করে। এসময় বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর সভাপতি এ এইচ এম মাহামুদ হাসান খান,সাধারণ সম্পাদক এবায়দুল হক খান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, সহ সভাপতি ইব্রাহিম খলিল রুবেল, কার্যকরি সদস্য মাসুদ হাসান সাগর, বায়েজিদ হোসেন,ফারুক হাওলাদারসহ বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর সদস্যরা।