শিরোনাম

| |

 মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 21, 2021 2:40 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ::নোয়াখালীর সুবর্ণচরে এবার মায়ের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত নাজমা আক্তার (১৪) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চোরাবালি গ্রামের রবি আলমের মেয়ে বলে জানা গেছে ।

আজ রোববার (২১ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। গতকাল শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিহতের পরিবার জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি হয় নাজমা আক্তারের। এর জের ধরে রাত আটটা থেকে নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
কিশোরীর মা ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে নামিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাত তিনটার দিকে চরজব্বর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ