শিরোনাম

| |

১৬ বছরের ছাত্রকে বিয়ে করার জন্য ১৫ বছরের ছাত্রীর বিষপান!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 18, 2021 8:45 AM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক ::চুয়াডাঙ্গায় দশম শ্রেণির এক ছাত্রকে বিয়ে করতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে একই শ্রেণির এক ছাত্রী। তারা দু’জনই সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর গ্রামের এক কৃষকের ছেলে ও পার্শ্ববর্তী দশমী গ্রামের এক দিনমজুরের মেয়ে স্থানীয় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া করে। অষ্টম শ্রেণিতে থাকা অবস্থায় গত দুইবছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি হয়। বেশ কয়েকদিন থেকে ছেলেটিকে ফোন করে মেয়েটি। কিন্তু কোনো সাড়া না পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে এক বোতল বিষ নিয়ে ছেলেটির বাড়ির সামনে যায় মেয়েটি। সেখানে ছেলেটিকে ডেকে বাড়ির বাইরে এনে তার সামনেই বিষপান করে মেয়েটি।

 

তিনি আরও জানান, তখনই ছেলেটি তার মাকে ডাক দেয়। মেয়েটিকে দ্রুত উদ্ধার করে দশমী গ্রামের বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেয় তারা। সেখানে মেয়েটির পাকস্থলী ওয়াশ করা হয়। রাতেই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে উভয়পক্ষ। আয়োজন করা হয় বিয়ের। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাল্যবিয়ের খবর পেয়ে ছেলে ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। মঙ্গলবার দুপুরে থানায় উভয়পক্ষের লোকজনকে ডাকা হয়। তাদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

 

জানা গেছে, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেছেন অভিভাবকরা। মেয়েটির বাবা দিনমজুর হওয়ায় তার লেখাপড়ার দায়িত্ব নেন ওসি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ