শিরোনাম

| |

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুল ছাত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 18, 2021 8:43 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদক ::বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওই ছাত্রী অনশন শুরু করে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অনশন চলছে। অনশনকারী পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। একই গ্রামে দুজনের বাড়ি। অনশনকারী ছাত্রীর দাবি, এক বছর ধরে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলেছে। তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।

তারা একে অপরকে ভালোবাসে। এ খবর তার বাবা-মা জানার পর অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেছে। বিষয়টি সে জানতে পেরে প্রেমিককে অবহিত করে। কিন্তু প্রেমিক কোনও কাজ করছে না দাবি করে এ মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। অভিভাবকদের রাজি করাতে অনশন করছে বলে জানিয়েছে প্রাথমিকের এই ছাত্রী।

ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘অনশনকারীর বাবার কোনও অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নিতে পারিনি।’ প্রেমিকের বড় ভাই জানান, তার ভাই বেকার। তাই তারা স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করবেন। এ ক্ষেত্রে ছেলে আয় করা শুরু করলে উভয় পরিবারের পক্ষ থেকেই অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ