শিরোনাম
স্টাফ রিপোর্টার ::আজ ১৪ নভেম্বর রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন বরিশালের আয়োজনে তথ্য কমিশনের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) তথ্য কমিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, পরিচালক তথ্য কমিশন ঢাকা ড. মোঃ আঃ হাকিম, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে দিনভরতথ্য অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।