শিরোনাম

| |

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন তৎপর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায় ৯ হাজার টাকা জরিমানা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 17, 2020 4:34 PM
Print Friendly and PDF

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন তৎপর মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা।বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, কালিজিরা, পুলিশ লাইন, সোনা মিয়ার পোল, জাগুয়া, নবগ্রাম, চাঁদমারি, ভাটারখাল এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ টি দোকান এবং একজন ব্যক্তি কে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তোগীর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। দক্ষিণ আলেকান্দা এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা মোতাবেক মোঃ রফিকুল ইসলাম কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরীর সাগরদী বাজার এলাকায় আলতাফ স্টোরে অভিযান চালিয়ে দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মোঃ আলতাফ হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাগরদী আলিয়া মাদ্রাসার সামনে একটি চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা মোতাবেক মোঃ জাহিদ কে ৫০০ টাকা জরিমানা করা হয়। নবগ্রাম রোডে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে সন্ধ্যা ৬ টা অতিক্রম করে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোঃ রুবেল গাজী কে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এসআই মতিউলসহ মেট্রোপলিটন পুলিশের একটি টিম।অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অপর একটি টিমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তোগীর এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় চাঁদমারি এলাকায় একটি মোটরসাইকেল তিন জন আরোহী গাদাগাদি করে সামাজিক দূরত্ব বজায় না রেখে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এবং মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ