শিরোনাম

| |

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 3, 2021 8:49 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক : ভোলায় বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মুক্তা বেগম (১৫) নামের এক কিশোরী। এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক খজবুল্লাহ ওরফে আদলু (২৫)।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভূট্টর বাড়িতে গিয়ে ওই কিশোরী অনশন শুরু করে।

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন জানান, ওই গ্রামের জুলফিকার আলী ভূট্টর ছেলে খজবুল্লাহ ওরফে আদলুর সঙ্গে নাকি ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।

তাই ওই কিশোরী মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে বিয়ের দাবিতে একটি বিষের বোতল নিয়ে ওই বাড়িতে অবস্থান করছে। তার প্রেমিক তাকে বিয়ে না করলে সে বিষপান করে আত্মহত্যা করবে বলে হুমকিও দিচ্ছে।

তিনি জানান, বিষয়টি শুনে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চৌকিদারকে পাঠিয়েছি। ওই কিশোরীর বাবা-মা ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আসতে বলেছি। কিন্তু রাত ১০টা পর্যন্ত তারা কেউ আসেনি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী জানান, বিষয়টি শুনে আমরা কিশোরীর বাড়ির ঠিকানা নিই। তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌমহনী গ্রামে।

আমরা কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কিশোরীকে ফেরত নেওয়ার জন্য আসছেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ