শিরোনাম

| |

সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 2, 2021 4:14 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::ভরণপোষণ না দেয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা বরিশালের সেই অসুস্থ বৃদ্ধা মায়ের খোঁজ খবর নিতে এবং তার চিকিৎসা জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাড়িয়েছেন বরিশালের মানবিক জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল ১ নভেম্বর সোমবার সন্ধ্যায় নগরীর বৈদ্যপাড়ায় বৃদ্ধা জাহানুর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সাথে দেখা করেন জেলা প্রশাসক। এসময় অসুস্থ জাহানুর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা। বৃদ্ধা জাহানুর বেগমের চার সন্তানের মধ্যে ২ সন্তানের বিরুদ্ধে ভরনপোষন ও চিকিৎসার খরচ না দেওয়ার অভিযোগ এনে গত ২৮ অক্টোবর জাহানূর বেগমের পক্ষে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারিত হলে জেলা প্রশাসক বরিশালের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার খোঁজ খবর নেন। গতকাল তাকে দেখতে গিয়ে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় বৃদ্ধার সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সাথে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ