শিরোনাম

| |

উদ্বোধন উপলক্ষে পায়রা সেতু পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 23, 2021 1:06 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: বর্তমান সরকার দক্ষিণঅঞ্চল বাসীর জন্য স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু এবং পায়রা সেতু বাস্তবায়ন করে দক্ষিণাঞ্চল বাসীর মুখে হাসি ফুটিয়েছে। বরিশাল বাসীর স্বপ্নের বরিশাল কুয়াকাটার মধ্যকার পায়রা সেতু রাত পেরোলেই উদ্বোধনের অপেক্ষায়। আজ ২৩ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় পায়রা সেতু নির্মাণ প্রকল্প সাইট এবং উদ্বোধনী অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পায়রা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে সেতু পরিদর্শন করেন এবং সেখানে সকল দপ্তরের সাথে উদ্বোধনী প্রস্তুতিমূলক সভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক পটুয়াখালী মোহাম্মদ কামাল হোসেন, পায়রা সেতু প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হালিম, পুলিশ সুপার পটুয়াখালী মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল শাহজাহান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মাণাধীন লেবুখালী-পায়রা সেতু রাত পেরোলেই উদ্বোধন। এরই মধ্যে সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজগোজের কাজ। নানা রঙ্গের বিউটি প্লাগ, এলইডি বাতি এবং ফেস্টুন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এর নির্মাণ কাজ করেছে। ১৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯.৭৬ মিটার প্রস্থের সেতুটি ক্যাবল দিয়ে দুপাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী সেতুর পর এটি দেশের দ্বিতীয়, যা এক্সট্রা ডোজ ক্যাবল সিস্টেমে তৈরি করা। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে সেতর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১৭০ কোটি টাকা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ