শিরোনাম

| |

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত আহত ৩০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 23, 2021 11:26 AM
Print Friendly and PDF

মোঃ মিজানুর রহমান আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে দুপুর ৩টা ৩০ এর সময় উপজেলার আমড়াগাছিয়া নামক স্থানে মা ছেলে নিহত ও ৩০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

আমতলী থানা ও হাসপাতাল সুত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহন কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে দিনাজপুর যাওয়ার পথে আমড়াগাছিয়া নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা চট্রগ্রাম থেকে কুয়াকাটাগামী সেন্টমার্টিন সেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী উপজেলা খাকদন গ্রামের এমরান মিয়ার স্ত্রী আয়শা বেগম (৩৫) ও তার ৪ মাসের শিশু পুত্র আয়ান ঘটনাস্থলে মারা যান। এমরান ও তার মেয়ে খাদিজা (১০)সহ আহতরা হলেন, জুলেখা (৩০) শাহিন (৩৬) বায়েজিদ(৩৫) এমরান (৪৫) হাফিজ(৪০) লিটন(৪০) মরিয়ম(২৫) শাহিন (২৫)সহ ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদেও মধ্যে ৭/৮ যাত্রীর অবস্থা গুরুতর ।
আহতদের আমতলী ও পটুয়াখালী, বরিশাল হাসাপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে জানান , গাড়ী দুটো আটক করা হয়েছে লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা সেকা দেয়া হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ