শিরোনাম

| |

কুমিল্লা’য় স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে আয়া’র শিশু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 21, 2021 10:13 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমানের অফিস কক্ষের চেয়ারে আয়া’র শিশু বসার অভিযোগ পাওয়া গেছে। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমান যখন অফিসে অনুপস্থিত থাকেন ঠিক সে সময়ে নিয়মিত স্বাস্থ্য কর্মকর্তা’র চেয়ারে বসে সময় কাটান অত্র ক্লিনিকের আয়া মারুফা আক্তারের শিশু বাচ্ছাটি। বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনকে অবগত করলেও তিনি এর কোন প্রকার ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে কথা বললে তাহারা বলেন-প্রায় সময়ই চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রামের লোকেরা সেবা নিতে গেলে দেখেন যে, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমানের চেয়ারে অত্র ক্লিনিকের আয়া মারুফা আক্তারের শিশু বাচ্ছা বসে অফিস করেন। উক্ত ঘটনার বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহবুবুল করিমের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান-বিষয়টি খুবই দু:খ জনক, একজন কর্মকর্তার চেয়ারটি শুধু তাহার জন্যই সংরক্ষিত। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমানাদি সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিষয়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমান বলেন-২৯ সেপ্টেম্বর আমার অফিস কক্ষের চেয়ারে আয়ার শিশু বসার চিত্র দেখেছি। ছবিটি দেখার পরে আয়া মারুফা আক্তারকে মৌখিক ভাবে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছি। ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার চেয়ারে আয়ার শিশু বসার ঘটনাটি অত্যন্ত দু:খ জনক বিষয় বলে মন্তব্য করছেন সুশীল সমাজ, অভিযুক্ত ব্যক্তিকে দ্রæত আইনের আওতায় আনতে দাবিও জানান তাহারা। সরেজমিনে প্রতিবেদক চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গেলে দেখেন যে, এফডবিøউসি’র খুবই করুন অবস্থা। চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সাইন বোর্ডটি ধুমড়ে মুছড়ে আছে। এটা যে ক্লিনিক সাইনবোর্ডটি দেখেও কেউ চিনবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ