শিরোনাম

| |

চলতে মাসেই রাজনৈতিক দল ঘোষণা করতে চান নুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 21, 2021 7:47 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ নিউজ ডেস্ক : ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন। আগামী ২৬ অক্টোবর নতুন রাজনৈতিক দলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চান তিনি।

বুধবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন নুর।

এ নিয়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছেন তিনি।

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তারা দল ঘোষণার অনুষ্ঠানটি করতে চান। অনুষ্ঠানে নিরাপত্তা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ২০ অক্টোবর আবেদন জানানো হয়েছে।

বুধবার রাতে নুরু ফেসবুকে লিখেছেন, গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। পরিবর্তিত তারিখ আবার অক্টোবর মাসের ২০ তারিখ করা হয়েছিল, প্রশাসনিক জটিলতায় ভেন্যু না পাওয়ায় সেটিও পরিবর্তন করে আজকে আবার ২৬ অক্টোবর প্রোগ্রাম করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আশা করি, সরকার ও প্রশাসন আমাদের দল ঘোষণায় আর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ