শিরোনাম

| |

বরিশালে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী উদযাপন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 20, 2021 2:07 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::বরিশালে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী। এ-উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে আজ ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেন, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল, আসমা আক্তার, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রেজা মোঃ মহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে। পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ