শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : আজ সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে বরিশাল নগরী ও জেলার দশ উপজেলায় পূজা মন্ডবগুলোতে সর্বজনীন দুর্গপূজার শুভ সূচনা হবে। করোনাকালীন সময়ে ব্যায় কিছুটা সংকোচন করা হলেও ফি বছরের ন্যায় এবারো পূজা মন্ডবগুলো সাজসজ্জায় কমতি রাখেনি আয়োজক কমিটি। আজো কোন কোন মন্দিরে সাজসজ্জার কাজ চলছে।
বরিশাল জেলায় এবার ৫৯০টি মন্ডবে পূজা হচ্ছে। এরমধ্যে বরিশাল নগরীতে ৪৫টি মন্ডবে হচ্ছে দুর্গাপূজা। ইতিমধ্যেই সরকার এবং সিটি মেয়রের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে মন্দিরগুলোতে। আয়োজকরা বলছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন পূজা প্রতি বারের মত এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। কেউবা রাজধানী থেকে লাইটিং এবং সাউন্ড সিস্টেম এনেছেন। পাঁচ দিনের এই উৎসব শুক্রবার দশমীর মধ্যদিয়ে সমাপ্তি হবে।