শিরোনাম
এ এইচ খান :: আসন্ন ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৪৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ই নভেম্বর।
বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই ৬টি ইউনিয়নে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ও ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে ছিলো প্রায় ২৫ জন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ও চুল ছেড়া বিশ্লেষণ করে, এবং সংগঠনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বরিশাল সদর উপজেলার ৬ টি ইউনিয়নে যারা নৌকার প্রার্থী হলেন ১ নং রায়পাশা করাপূর ইউনিয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ শাহারিয়ার বাবু, ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না, ৫নং চরমোনাই ইউনিয়নে,মোঃ নুরুল ইসলাম মাস্টার, ৭ নং চরবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোঃ মনিরুল ইসলাম ছবি, ৮নং চাঁদপুরা ইউনিয়ন নৌকার প্রার্থী মোঃ হেলাল উদ্দিন খান, এবং ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে আওয়ামী লীগ মননিত নৌকার প্রার্থী এস এম মতিউর রহমান।
বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলায় নির্বাচনি আমেজ বিরাজ করছে।
বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ না করায় তেমন কোন প্রতিদ্বন্দ্বীতা না থাকলেও মাঠে আছে চরমোনাই পীরের ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীরা
এছাড়াও জানাযায় বরিশাল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী থাকলেও মনোনয়ন বঞ্চিত অনেকেই সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।