শিরোনাম
নাজিরপুর প্রতিনিধি ::পিরোজপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ শংকর ও সাধারণ সম্পাদক ইজিঃ মৃনাল কান্তি মধু ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাপস বিশ্বাস রাজিব স্বাক্ষরিত ৫১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নিরঞ্জন মালীকে পিরোজপুর জেলা সভাপতি, মানস মিত্র নির্বাহী সভাপতি ও দিপংকর দাস দিপুকে সাধারণ সম্পাদক করে গত ৬/১০/২০২১ ইং তারিখে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলার নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন মালীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,সনাতনী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সহ ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা,ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধন, ধর্ম প্রচার,ধর্মীয় শিক্ষা দান, বর্ণ বৈষম্য অবসান করে একই সমাজ গড়ে তোলা, যৌতুক প্রথা অবসান এবং মানবাধিকার, সংবিধানিক সম-অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখিয়া দেশ ও জাতীর সেবায় আত্মনিয়োগ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
পিরোজপুর জেলার সকল উপজেলায়, পৌরসভা, ইউনিয়ন ওয়াডে কমিটি গঠন করে হিন্দু জাতীকে সংঘবদ্ধ করে তোলাই আমাদের এ জোটের উদ্দেশ্য। আমরা আমাদের এ উদ্দেশ্য কে সফল ভাবে বাস্তবায়ন করতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোট এর কেন্দ্রীয় কমিটি সহ সকলের সহযোগিতা কামনা করছি।