শিরোনাম

| |

দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র ভোগান্তি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 9, 2021 7:44 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক : পদ্মা নদীতে নাব্য সংকট সৃষ্টির পাশাপাশি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরি পার হচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চালকেরা। অন্যদিকে একদিনের বেশি সময় অপেক্ষা করে পদ্মা পারি দিচ্ছেন অপচনশীল দ্রব্যের ট্রাক চালক ও কাভার্ডভ্যান চালকেরা।

শনিবার সকালে দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৫শতাধিক যানবাহন। ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শৃঙ্খলা রক্ষায় গোয়ালন্দ মোড়ে যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। এখানে অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানকে অপেক্ষা করতে হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে গোয়ালন্দ মোড় থেকে গাড়ী ছেড়ে দিচ্ছে পুলিশ।
গোয়ালন্দ মোড় এলাকায় আটকে পড়া ট্রাক চালক মো. শাহিন সরদার বলেন, “মাস খানেক সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ক্লিয়ার ছিলো। ভোগান্তি কম ছিলো। ৪/৫দিন ধরে আবার ভোগান্তি সৃষ্টি হয়েছে। গোয়ালন্দ মোড় এলাকায় ২৫-৩০ ঘণ্টা অপেক্ষা করার পর পুুলিশ এখান থেকে সিরিয়ালে গাড়ি ছেড়ে দিচ্ছেন।”

দৌলতদিয়া ফেরিঘাটে আসা বাস চালক মো. সুলতান ইব্রাহিম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পার করার কারণে আমাদের ভোগান্তি কম। তবে শঙ্কা রয়েছে ভোগান্তি সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া ফেরিঘাটের দুইটি ঘাটের কিছু সমস্যা রয়েছে। দৌলতদিয়া প্রান্তে নাব্যতা সংকট রয়েছে যে কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ার কারণে এই নৌরুটে যানাবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যে কারণে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ