শিরোনাম

| |

বরিশালে শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 5, 2021 10:51 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশাল জেলা ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আজ ৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি বরিশাল মোঃ ফজলু, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, জেলার সকল উপজেলায় নির্বাহী অফিসার বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পূজা উদযাপন পরিষদ রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জের চন্দ্র দে নারী, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, সকল উপজেলায় পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। ভক্তরা মা দুর্গার আরাধনায় অপেক্ষা কাঙ্খিত দিনের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭১ টিকে, গৌরনদী উপজেলা ৮৫ টি, মুলাদী উপজেলা ১১ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৯ টি, বাবুগঞ্জ উপজেলা ২৫ টি, বরিশাল সদর উপজেলায় ২৪ টি, বরিশাল মহানগর ৪৪ টি, বানারীপাড়া উপজেলা ৫৯ টি, উজিরপুর উপজেলা ১১৬ টি পূজা মন্ডপ। প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম।জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম, মাননীয় প্রতিমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী সকল পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপে টি শার্ট দেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ