শিরোনাম
নিজেস্ব প্রতিবেদক ::নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ৪ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ অনুষ্ঠিত হয় এসময় কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এসিজিয়েম এস এম রাহাতুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন।