শিরোনাম
আসমা আক্তার ::বরিশালের পলাশপুর মিনিরগলির রিক্সা চালক সুলতান ফরিক কিটনী রোগে আক্রান্ত মৃত্যুপথ যাত্রী স্ত্রীর চিকিৎসা করতে মানবতার সেবককে কাছে সাহায্যের হাত বাড়িয়েছে।
রিক্সা চালক সুলতান ফকির স্থানীয় সাংবাদিকদের জানান,আমার স্ত্রী রেনু বেগমের পেট ব্যথা হলে স্থানীয় হাসপাতালে একটি অপারেশন করি। অপারেশনের পরে তার শারীরিক অবস্থায় আরো অবনতি হয়। এতে করে বগুড়া রোড়স্থ সাউথ বেঙ্গল ক্লিনিকে ডা: হাবিবুর রহমানের,গির্জা মহল্লার মেড়িনোভা হাসপাতালে ডা: তরিফ সমাদ্দারের,সদর হাসপাতালের ডা: মিজানুর রহমানের চিকিৎসা শেষে বরিশাল হাসপাতালের ডা: মালে বিন্দু সরকারের ধারস্থ হই। ডা: মালেবিন্দু নানা পরীক্ষা-নিরিক্ষা শেষে কিটনি রোগে আক্রান্ত সনাক্ত করে। তিনি কয়েক মাস চিকিৎসার পরেও অবস্থার অবনতি হলে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দেয়। কিন্তু পিজি হাসপাতালে চিকিৎসা করতে ২লক্ষাধিক টাকার প্রয়োজন বলেও জানান। রিক্সা চালক সুলতান ফকির আরো বলেন,আমার বড় ছেলে অর্থাভাবে পড়া-লেখা করতে না পারলেও বড় মেয়ে কষ্ট করে এইচএসসিতে পড়া-লেখা করছে। ছোট মেয়ে ২য় শ্রেনীতে পড়ছে। আমি ভাড়া চালিত রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছি। প্রতিদিন রিক্সা চালিয়ে কামাই করা অর্থ দিয়ে স্ত্রীর চিকিৎসার খরচ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছি। স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে বিগত দিনে জমানো অর্থ এবং সম্পদ শেষ করেছি। একদিন রিক্সা চালাতে না পারলে ঔষধ কিনা হয় না। যেখানে নুন আনতে পান্তা ফুরায়,সেখানে ২লক্ষ টাকা পাবো কোথায়? এমতাবস্থা আমি সমাজের মানবতার সেবকদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। হৃদয়বান ব্যক্তিরা আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে সাধ্য মোতাবেক সাহায্য করার অনুরোধ করছি। কেউ কিছু জানতে চাইলে এবং সাহায্য পাঠাতে চাইলে ( বিকাশ) ০১৩১৫৩২৮৫৯৬ ফোন করার অনুরোধ করছি।