শিরোনাম

| |

নিজের বাইকে আগুন সেই পাঠাও চালককে ‘বাইক উপহার’ গোলাম রাব্বানীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 30, 2021 9:28 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: রাজধানীর বাড্ডায় লিংক রোডে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’র শওকত আলী নামের এক চালক। বাইক পোড়ানোর দুদিনের মধ্যে শওকতের হাতে ব্র্যান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির একটি মোটরসাইকেল উপহার হিসেবে তুলে দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল উপহার পাওয়ার বিষয়টি শওকত আলী নিজেই নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই (বুধবার) রাতে আমার বাসায় এসে একটি ডিসকভার মোটরসাইকেলের চাবি আমার হাতে তুলে দেন। এসময় টিমের সদস্যরাও ছিলেন।

 

 

এ নিয়ে গোলাম রাব্বানী ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, Team Positive Bangladesh-TPB এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল দেওয়া হয়েছে। এ মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন, Team Positive Bangladesh এর সদস্য জাকির হোসেন, আহমেদ বিন সজীব, মেহেদী ইসলাম, মেহেদী হাসান রিমন, শাকিল নিঝুম, আদনান রাহান, রাসেল আহমেদ, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ ও এসকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মামুন বাজাজ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ