শিরোনাম

| |

তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বিভাগীয় প্রশাসন বরিশাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 29, 2021 7:36 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্য কমিশনের আয়োজনে “তথ্য আমার অধিকার, জানতে হবে সবার” এই স্লোগান নিয়ে গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে সারদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বরিশাল বিভাগীয় কমিটি। বরিশাল বিভাগীয় কমিটির পুরস্কার গ্রহণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি এর উপস্থিতে,

বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল এর হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি পিএএ, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোঃ মকবুল হোসেন ও অনুষ্ঠানের সভাপতি প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ