শিরোনাম

| |

সেই চালককে বাইক উপহারের ‘ঘোষণা’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2021 8:03 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: পুলিশ সার্জেন্টের অব্যাহত মামলায় ক্ষুব্ধ এক মোটরবাইক রাইড শেয়ারিং চালক নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। চোখের সামনেই জ্বলতে থাকা জীবন-জীবিকার একমাত্র অবলম্বনটি মাত্র ১০ মিনিটেই পুড়ে শেষ হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের এ ঘটনায় আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটর সাইকেল উপহারের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দিয়ে গোলাম রাব্বানী জানান, ‘মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!

 

 

ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক ফেসবুকে লিখেছেন, ‘জনাব শওকত আলম সোহেল; করোনা দুর্যোগে নিজের ছোট্ট দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেলে, জীবন জীবিকার তাগিদে কয়েকমাস যাবত পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন! চরম অর্থনৈতিক দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা’… একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!

 

 

আমি Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি।

তার সাথে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবি’র অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ