শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪০

বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করতেন তারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::: ময়মনসিংহের ত্রিশালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বগারবাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলার ভালুকা উপজেলার মো. নাজিম উদ্দিনের ছেলে মো. আতিকুল ইসলাম (২৮), সিরাজগঞ্জের মৃত আবু শেখের ছেলে মো. আবদুল লতিফ (৪২), মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২০), বরিশালের মৃত হাকিম আলীর ছেলে মো. আনিস (৫৮), শরীয়তপুরের মৃত শাহা মোল্লার ছেলে মো. হানিফ (৫০) ও নীলফামারীর মৃত ইমতাজ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ট্রাকসহ ছয়টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দেশের বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ