শিরোনাম

| |

স্বামী দ্বিতীয় বিয়ে করায় আত্মহত্যা গৃহবধূর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 24, 2021 2:14 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক: প্রথম স্ত্রীকে না জানিয়ে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন স্বামী। বিষয়টি জানার পর স্বামী ও প্রথম স্ত্রীর মধ্যে শুরু হয় রাগারাগি। একপর্যায়ে স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যান প্রথম স্ত্রী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাবার বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন প্রথম স্ত্রী হালিমা আক্তার (২৫)। নেত্রকোনার জঙ্গলটেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

নিহত হালিমা আক্তার একই উপজেলার চাঁনগাও শাহপুর পশ্চিমপাড়া গ্রামের টিপু মিয়ার প্রথম স্ত্রী। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বছর আগে শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের টিপু মিয়ার সঙ্গে বিয়ে হয় হালিমা আক্তারের। এই দম্পতির দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি টিপু মিয়া প্রথম স্ত্রীর অগোচরে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী হালিমা আক্তার স্বামীর সঙ্গে রাগ করে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তার বাবার বাড়ি চলে যান।

 

হালিমা আক্তার তার শিশু ছেলেকে সঙ্গে করে বাবার বাড়ি নিয়ে যেতে চাইলে টিপু মিয়া ও তার পরিবার জোর করে মায়ের কাছ থেকে শিশুটিকে রেখে দেন। হালিমা আক্তারের বাবা-মা ঢাকায় বসবাস করায় তিনি একাই বাবার বাড়িতে গিয়ে ওঠেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তার বাবার বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হালিমা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পর বিষয়টি তারা থানায় জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ