শিরোনাম

| |

শিক্ষকের কাছে সন্ধ্যায় পড়তে গিয়ে নিখোঁজ, সকালে মিলল মরদেহ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 24, 2021 1:49 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

 

ওই স্কুলছাত্রীর বাবা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী এক শিক্ষকের কাছে পড়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। সকালে পরিত্যক্ত একটি বাড়ির বাগানে মরদেহ পাওয়া গেছে।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী শিবপদ মন্ডলের ছেলে পার্থ মন্ডল আমার মেয়েকে উত্যক্ত করত। বাড়িতে এক সময় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। তবে সেটি আমরা প্রত্যাখ্যান করেছিলাম। পার্থ মন্ডলসহ তার সঙ্গীরা আমার মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

 

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ জানান, প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় মেয়েটি। সকালে বাড়ির পার্শ্ববর্তী তারকের ফাঁকা বাড়ির বাগানে বিবস্ত্র অবস্থায় মেয়েটির মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে । ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ