শিরোনাম

| |

ঠাকুরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে মারধর, আটক শাশুড়ি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 24, 2021 1:46 PM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক ::ঠাকুরগাঁওয়ে বিয়ে করার অপরাধে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে জামাই নাসিরুলকে (২২) মারধরের ঘটনায় শাশুড়ি শিরিনা আক্তারকে আটক করেছেন পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল।

 

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙাবাড়িতে বউয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নির্যাতনের শিকার হয় নাসিরুল। নির্যাতনের সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। নাসিরুল ওই এলাকার খলিলুর ইসলামের ছেলে।

 

জানা যায়, গরিব পরিবারের সন্তান নাসিরুলের সঙ্গে একই এলাকার করিমুলের মেয়ে কেয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার ছেলের পরিবারকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দিতে থাকে। এমনকি তাদের বিয়ে মেনে নেওয়ারও প্রতিশ্রুতি দেয়।

 

মেয়ের পরিবারের অবস্থা ভালো হওয়ায় ছেলের পরিবার ভীত হয়ে ছেলেকে ফিরে আসার আকুতি জানায়। মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ছেলে মেয়েকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

এদিকে ২০ সেপ্টেম্বর বিকেলে বউয়ের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি যায় নাসিরুল। এ সময় মেয়ের বাবা-মা নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকে। ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েও রক্ষা পায়নি।অবশেষে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ