শিরোনাম

| |

সাতক্ষীরায় মোবাইলে এস,এম ,এস দিয়ে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 24, 2021 10:28 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি ::সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় পূর্নিমা দাশ (১৫) নামে এক দশম শ্রেনী ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে এবং গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহষ্পতিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল সে। শুক্রবার সকালে স্থানীয় তারক মন্ডল নামের এক ব্যাক্তির পরিত্যক্ত বাড়ির সবজি বাগানে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিকটিমের পরিবার ও থানায় খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে পূর্নিমা দাশের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।

উদ্ধারকালে লাশটির মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে দাঁত দ্বারা কামড়ের ক্ষত ও গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা গেছে। এছাড়া স্থানীয়রা লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যাতে সর্বশেষ বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেউ ভিকটিমকে ওই পরিত্যক্তা বাড়িতে আসার জন্য এসএমএস করেছিল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ