শিরোনাম

| |

বগুড়ায় নিখোঁজ ইউপি সদস্য রেশমার লাশ ধানক্ষেতে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 23, 2021 10:04 AM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি ::বগুড়ার ধুনট উপজেলায় রেশমা খাতুন (৩৮) নামে নিখোঁজ এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ

এ ব্যাপারে নিহতের ভাই ধুনট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

নিহত রেশমা খাতুন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম জানান, বুধবার বিকালে কুড়িগাতি গ্রামের লোকজন জমির ধারে ঘাস কাটতে যান। এ সময় ধানক্ষেতের ভেতরে একজন নারীর পচন ধরা মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন গত ১৮ সেপ্টেম্বর বিকালে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী শেরপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আত্মীয়স্বজনদের বাড়ি ও সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। তবে তিনি এ ব্যাপারে গত কয়েক দিনে থানায় কোনো ডিজি বা অভিযোগ দেননি। তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রেশমা খাতুনের মরদেহ শনাক্ত করেছেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মরদেহে পচন ধরায় তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ইউপি সদস্য রেমশা খাতুন গত ৪-৫ দিন নিখোঁজ থাকলেও স্বামী বা পরিবার থেকে কেউ থানায় জিডি করেননি। বৃহস্পতিবার সকালে মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই নিহতের ভাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ