শিরোনাম

| |

বরগুনায় বিস্কুটের কার্টনে নবজাতক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 23, 2021 9:37 AM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি ::  বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা থানার পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাটসংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ডিউটি অফিসারকে জানান।

পরে থানা থেকে টহল পুলিশ গিয়ে বিস্কুটের কার্টনটি খোলে। কার্টনের ভেতরে এক নবজাতককে দেখা যায়। নবজাতকের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।’

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ