শিরোনাম

| |

ক্লাসরুমে চলছে ৫ ছাত্রীর টিকটক ভিডিও

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 21, 2021 11:47 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্রী টিকটক ভিডিও করে বিপাকে পড়েছেন।

সম্প্রতি শ্রেণিকক্ষে বানানো তাদের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই ভিডিওটি নিয়ে হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

শ্রেণিকক্ষে ভিডিও বানানোর কারণে ওই পাঁচ ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও ফেসবুকে প্রচার করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল।

তিনি বলেন, শ্রেণিকক্ষে টিকটিক ভিডিও যারা বানিয়েছে, তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। ডিসেম্বরে পরীক্ষা, সামনে ভালো ক্যারিয়ার রয়েছে। সবকিছু বিবেচনা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে।

আগামীতে ওই পাঁচ শিক্ষার্থী এ ধরনের কাজ করবে না বলে ক্ষমা চেয়েছে। আর ফেসবুকে বহিষ্কারের যে বিষয়টি ছড়িয়ে পড়েছে তা সত্য নয় বলেও জানান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ