শিরোনাম

| |

মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 19, 2021 3:05 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::নোয়াখালীর চাটখিলে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

নিহত পলাশ নন্দী (১৫) উপজেলার ৯নং নোয়াখলা ইউনিয়নের নন্দী বাড়ির দুপ্রলাল নন্দীর ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, পলাশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে শনিবার সন্ধ্যার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ