শিরোনাম

| |

৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 15, 2021 11:38 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

 

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময় টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া ঘাট সংলগ্ন এলাকায় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়।

 

কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো. আমিনকে (৫০) আটক করে। ব্যাগটি তল্লাশি করে ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ