শিরোনাম

| |

নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গা শিশু ধর্ষণ, থানায় মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 14, 2021 12:14 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::নোয়াখালী ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এক রোহিঙ্গা (৭) শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে ভাসানচর থানায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, রোহিঙ্গা শিশুটি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ বসবাস করেন। সোমবার বেলা ১১টার দিকে ১৪নং ক্লাস্টার এলাকায় সে খেলাধুলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে একজন অজ্ঞাতনামা পুরুষ ওই শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে ১৪নং খালি ক্লাষ্টারের এইচ-১২ রুমের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে একজন রোহিঙ্গা শিশু এসে তার পরিবারকে জানায় যে তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে।তাৎক্ষণিক তার পিতা ১৪নং ক্লাষ্টারের এইচ-১২ রুমের ভিতরে খাটের ওপর তাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত অন্যান্য রোহিঙ্গাদের সহায়তায় ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ডাক্তার তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ভাসানচর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিম জানায় ধর্ষণকারীকে দেখলে সে চিনতে পারবে। ভাসানচর থানার ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভাসানচর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। যাহার মামলা নং- ৩।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ