শিরোনাম

| |

বরিশালে রাতের আধারে মসজিদে হামলা ভাংচুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2021 3:20 PM
Print Friendly and PDF

রিপন রানা : বরিশাল কোতয়ালী থানাধীন রাজারচর খেয়াঘাট জামে মসজিদে স্থানীয় তিন ব্যাক্তী মদ পান করে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মসজিদ কমিটি বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ১২/৮/২০২১ তারিখ রবিবার রাতে কোতয়ালী থানাধীন চরমোনাই ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রাজারচর খেয়াঘাট জামে মসজিদে এই ভাংচুরের ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে ঘটনা স্থান থেকে দুটি মদ বহনকারী বোতল ও একটি গ্লাস জব্দ করা করেছে পুলিশ।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মসজিদের খতিব আবু ছালেহ্ বলেন, রবিবার রাতে নামাজ শেষ করে আমারা সকলেই বাসায চলে যাই। তবে ফজরের নামাজের উদ্দেশ্য মসজিদে আসলে স্থানীয়রা দেখেন দান বাক্স ও থাই গ্লাস ভাংগা দেখে বিষয়টি মোবাইল ফোনে মসজিদের কমিটিকে জানান।এসময় হামলাকারীরা দ্রুত ভাংচুর চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল রাতে মদ পান করে তিন জনকে মসজিদে হামলা ও ভাংচুর করতে দেখেন বেদের পল্লির ফরফুড়ী বেগম নামে এক বেদেনী।

হামলা চালিয়ে মসজিদের একটি দান বাক্স এবং দুই পাশের থাই গ্লাস ভাংচুর ও ক্ষতিগ্রস্ত করেছে ।

এর আগে বেশ কয়েকবার মসজিদের কাজ করতে গেলে তারা বাধা দিয়েছিল। পরে মসজিদের কোন কাজ করতে পারিনি।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান আঃ ছালাম রাঁড়ী বলেন, বজলুর হাওলাদার (৫০) পিতাঃ মকবুল হাওলাদার, মদ পান করে মসজিদে হামলা চালায় ও উলঙ্গ হয়ে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি করেন।আরো বলেন, বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা প্রকৃয়াধীন আছেন।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়ের বলেন, কখনো আমরা শুনিনাই যে মদ পান করে ধর্মিও কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুর ঘটনা ঘটেছে, এবারই প্রথম শুনলাম রাতের আঁধারে মদ পান করে মসজিদে হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে। আমরা সরকারের কাছে সু দৃষ্টির শহিদ বলছি অপরাধীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যেনে ভবিষ্যতে এমন আর কোনো মসজিদে হামলা বা ভাংচুর ঘটনা না ঘটে।

এবিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, তিন জনের নাম উল্লেখ করে একটি মামলার প্রকৃয়াধীন আছে। মামলা হওয়ার পড়ে বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ